সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: দাফনের প্রায় ছয় মাস পর সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের (২৪) মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার শীলঘাটে তার নিজ গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
এ সময় গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদসহ গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সানি আহমেদ উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে।
জানা যায়, গত বছরের (৪ আগস্ট) গোলাপগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানিসহ ছয়জন জন নিহত হন। তাদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়। পরে সানির বাবা কয়ছর আহমদ বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তবে সানির বাবা কয়সর আহমদের অভিযোগ আদালতের নির্দেশ থাকা স্বত্তেও লাশ উত্তলনে দেরি করেছে প্রশাসন।
এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদকে প্রশ্ন করলে তিনি প্রশ্নের উত্তর দিতে অনিহা প্রকাশ করেন।
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
সব মন্তব্য
No Comments