মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি ছিল মহা বিজয়ের দিন। বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মাধ্যমে পূর্ণতা লাভ করে। কিছু কিছু রাজনৈতিক দল দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছে। সেই সাথে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে। বিএনপি জামায়াতের অপতৎপরতা ও গুজব থেকে দেশের মানুষকে সচেতন করতে হবে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণও যোগ দেন।
এছাড়াও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স ...
সব মন্তব্য
No Comments