স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর এক সংবাদ সম্মেলনে মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।
তামিম ইকবাল আরও বলেন, আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।
মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।
দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ ও রানের রেকর্ডধারী ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি রয়েছে তার। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে তিনি এই মাইলফলকে পৌঁছান।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে ৩৮ দশমিক ৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। দেশের জার্সিতে টেস্টে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড দুটিই তার দখলে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চলমান চক্র শেষ করেই থামার সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার।
উল্লেখ্য, ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছরের দীর্ঘ পথপরিক্রমা শেষে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে নিজের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।
সিলেট অফিস: সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ...
স্টাফ রিপোর্টার: মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটের রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টু ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কয়েক দিন ধরে তিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বলে নানা আলোচনা ও গুঞ্জন চলল ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্ ...
সব মন্তব্য
No Comments