মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার পৌর শহরে যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
রবিবার (১৫ জানু) সকালে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দক্ষিণপাড় বাসস্টান্ডে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান ।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন , অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং আইন লঙ্ঘনের অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, হেলমেট ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়।
গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments