ডেস্ক রিপাের্ট: আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীকে মনোনয়ন প্রদান করেছে। আজ ২রা জানুয়ারি ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য অধ্যাপক ইয়াসিন আলী চৌদ্দদল জোট প্রার্থী হিসাবে ২০১৪ সালে ‘হাতুড়ী’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ‘হাতুড়ী’ প্রতীকে নির্বাচন করবে।
ওয়ার্কার্স পার্টির সভায় উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টিকে দেয়ার জন্য সন্তোষ প্রকাশ করা হয় এবং চৌদ্দা দল নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি ও নির্বাচন কমিটির সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments