স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দিবে না।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালীপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে বিএনপি। কাকরাইল মোড় থেকে ইত্তেফাক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। র্যালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। বিকেল ৪ টা ১০ মিনিটে বিএনপির নয়াপল্টন থেকে এ র্যালী শুরু হয়। এটি টিকাটুলি রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবার কথা রয়েছে। র্যালীর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গানের উদ্বোধন করা হয়। র্যালীতে নারায়ণগঞ্জ যুবদল এবং কেরানীগঞ্জ বিএনপির বিশাল দুটি বর্ণাঢ্য মিছিল উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন। আজ গণতন্ত্র এ সরকার লুন্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি।
তিনি বলেন, আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে জনগণ জয়ী হবেই।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments