প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভুমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের আলাউদ্দীন চত্বরে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে জেলার তিন সংগঠন জেলা ভুমিহীন সমিতি, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও দলিত পরিষদ এর যৌথ ব্যানারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, নদীর ধারে বসতি ভুমিহীন উচ্ছেদ করার আগে ভূমিহীনদের ক্ষতিপূরণ দিয়ে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন, ভুমি অফিস গুলোতে দালাল চক্র পরিণত হয়েছে। ভুমি অফিসে সেবা নিতে দালাল ছাড়া ভুমি অফিসের কর্মচারীরা ভুমি সেবা দিতে চান না। ভুমি অফিসে ঘুষ ছাড়া জমির নাম জারি হয় না কর্মচারীরা। বেশিরভাগ অসহায় সাধারণ মানুষ গুলো ভুমি সেবা থেকে হয়রানি পায়। অবিলম্বে ভুমি অফিসে দূনীতি ও দালাল চক্র হঠাতে হবে। বেশিরভাগ মামা খালুর ভাইয়ের আতœীয় স্বজনের লোকজন মুজিববর্ষ গৃহহীন ঘর পেয়েছেন।
মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভুমিহীনরা পায়নি। অধিকাংশ ভুমিহীনরা এই ঘরের তালিকা থেকে বাদ পড়েছে। ভুমি অফিস যাদেরকে মুজিববর্ষ ঘর দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ লোকজন ওই গৃহহীন ঘরে বসবাস করে না। অবিলম্বে ভূমিদস্যুদের দখলকৃত সরকারি খাস জায়গা গুলো উদ্ধার করে আশ্রয় প্রকল্প আওতায় মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভুমিহীনদের পুনঃবাসন করতে হবে। দলিত সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ সুবিধাভোগী থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে তাদেরকে পুনর্বাসনসহ সরকারি উপকারিতা ভোগী দিতে হবে। পরিবেশ অফিসকে ম্যানেজ করে জেলার বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি, ধান গবেষণা অফিস ও ঘনবসতি ঘরবাড়ি এলাকায় ইটভাটা ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে। অবিলম্বে এসব স্থানে ইটভাটা গুলো বন্ধ করতে হবে। সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকায় বেতনানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা সংস্কারের ঠিকাদারের কাছে বিক্রি করছেন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় পথসভায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, এড. খগেন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌরপদ দাস, ভুমিহীন নেতা ইউসুফ আলী সরদার, জিএম রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল, ইসলাম, আরমান আলী, ইউসুফ, ভুমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, ময়না, শাহানারা খাতুন রিনা প্রমূখ।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স ...
সব মন্তব্য
No Comments