স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা নতুন দল করেছেন তাদের ভাব দেখলে মনে হয় তারা একাই আন্দোলন করেছে। ৫ আগষ্টের আগে বাংলাদেশ নামে কোন রাষ্ট্রই ছিলো না, দেশ স্বাধীন ছিলো না! নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ ধারনা ভুল, এগুলো বিভ্রান্তি। এসব বিভ্রান্তি ভাঙানোর আমাদের প্রয়োজন আছে।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড ও রাষ্ট্র পেয়েছি। জিয়াউর রহমানের প্রত্যক্ষ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নয় মাসের মাথায় দেশ পাক-হানাদার মুক্ত হয়।
শুক্রবার বিকালে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, এই স্বাধীন দেশটাকে লুট করেছিলো শেখ হাসিনা। জুলাই বিপ্লবের মাধ্যমে মাধ্যমে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। এদেশে আমরা জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র দেখেছি। খালেদা জিয়ার শাসনামলেও গণতন্ত্র চর্চা হয়েছে। এখন যদি কেউ দাবি করে দেশ স্বাধীন ছিলো না, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আজকে গণ পরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। এগুলো কি তা সাধারণ মানুষ বুঝে না। জনগণ বুঝে এলাকার এমপি প্রার্থী কে হবে, কে নির্বাচিত হলে সুখ-দুঃখে পাশে থাকবে। কোন দল নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে।
ঢাকা সিটি করপোরেশন সাবেক এই মেয়র প্রার্থী বলেন, ৮৮ টি সংগঠনের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিলো। কাঙ্ক্ষিত সফলতার পর ছাত্রদল, শিবির, বাম ছাত্রসংগঠনসহ সবাই যার যার ব্যানারে চলে গেছে। এখন মনে হচ্ছে এ আন্দোলন একমাত্র কয়েকজন সমন্বয়করাই সব করেছেন, আর কেউ ছিলো না।
তিনি বলেন, ইতিমধ্যে তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়েছেন। আমিও তাদের সমর্থক। আমরা চাই নিজের জনপ্রিয়তা প্রমান করে সংসদে আসুন। আপনারা সংখ্যাগরিষ্ঠ হলে সরকার গঠন করবেন। তখন সংসদে সেকেন্ড রিপাবলিক এবং গণ পরিষদ নির্বাচনের প্রস্তাব দিবেন। পাশ হলে সেভাবেই সেটি বাস্তবায়ন হবে। তাছাড়া আইনী ভাবে এরকোনো সুযোগ নেই।
মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম মামুন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments