স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ৭১সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের বাপের সম্পত্তি মনে করেছিলো। ২১ বছর পর ক্ষমতায় এসে এরা দেশে আবারও একনায়কতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি কেউ জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দিবে না।
মঙ্গলবার বিকালে মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাস্টিট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনও বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেই অধিকার আমরা ফিরে পাইনি।
তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের একটি সংগঠন আছে ছাত্রবৈষম্য আন্দোলন। তারা জুলাই বিপ্লবকে নিজেদের কৃতিত্ব দাবি করছেন। এই অভ্যত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি, দেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এর মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান।
এসময় সাজ্জাদুল মিরাজ বলেন, ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে। তিনহাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবে শুধু বিএনপির ৫ পাচ শতাধিক কর্মী বুকের তাজা রক্ত দিয়েছে। বিএনপি কখনও অন্যায়ের সাথে আপোষ করতে জানে না। আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না।
মিরপুর থানা যুবদলের আহবায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান শান্ত'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের ...
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
সব মন্তব্য
No Comments