স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আজম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। গণমাধ্যমে নেত্রীও বলেছেন, সরকার ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে গোপন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, একইভাবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার জন্ম না হলে ৭৫-পরবর্তী বাংলাদেশ আবার পাকিস্তানে রূপ নিত। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে আওয়ামী লীগ চারবার ক্ষমতায় এসেছে। বাংলাদেশ দরিদ্রতম দেশ থেকে মধ্যম সারির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা যাঁরা আওয়ামী লীগ করি, তাঁদের ভেতরে চেতনা জাগ্রত করতে হবে। ২০২৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন ঘিরে প্রকাশ্যে ষড়যন্ত্র হচ্ছে। মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ৭৫-এর পরে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াত? জিয়াউর রহমান ক্ষমতায় এসে জয়বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিল। রাজাকার শাহ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল। বহুদলীয় রাজনীতির নামে জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। বীর মুক্তিযোদ্ধা হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা করা হয়েছিল। এ দেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান ছিল না। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন ও ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবউদ্দিন সিরাজী, নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জ ...
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
সব মন্তব্য
No Comments