দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫জন আহত হয়েছে। হামলার ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামে হামলা ও লুটের এ ঘটনা ঘটে। হামলকারীরা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে বলে জানাগেছে। এসময় তারা ২০টি গরু, ২৫টি ছাগল সহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে গেছে বলে অভিযোহ করা হয়েগছে।
পুলিশ ও ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পোয়ালবাড়ি গ্রামের রুহুল (৩৬) ও মোতালেবের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র প্রতিপক্ষ একই গ্রামের বুলবুল আহমেদ, জসিম উদ্দীন, তৌহিদুল ইসলাম ও বকুল হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় হামলকারীদের বাঁধা দিতে গেলে সশস্ত্র প্রতিপক্ষ দূবৃর্ত্তরা তাদের বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। তবে যাওয়ার সময় হামলকারীরা ২০টি গরু, ২৫টি ছাগল, স্বর্ণালংকার সহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও মহিষককুন্ডি বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় অন্তত ১৫ জন আহত হলে ফরিদ (২২), জাহাঙ্গীর (২৬), সজিব (১৫)ও রিমন (১৭) কে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments