রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটিতে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ : 15 Mar 2025
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটিতে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৫%

আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৭ মিনিটে। এবং  আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০৮ মিনিটে।


সম্পর্কিত খবর

;