ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঈদুল আযহা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বিশ্বে মুসলিম জাতির প্রতি ভালোবাসা জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন উপলক্ষে মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি। ফিলিস্তিনের জণগনের প্রতি সংহতি ও তাদের ন্যায্য অধিকারে সমর্থন পুনর্ব্যক্ত করেন গোলাম মোহাম্মদ কাদের। একই সাথে দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতিও সম্প্রীতি জানিয়েছেন তিনি।
এক অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও ধৈর্যের দীক্ষা দেয়। তিনি বলেন, ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিনন্দন বার্তায়, হযরত ঈব্রাহীম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ^াশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অভিনন্দন বার্তায় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments