আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওমান এই ইস্যুতে ‘বাধা’ হয়ে দাঁড়ালে তাদের ওপর বোমা হামলা চালানো হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা, ইউরোনিউজ, দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে প্রণালিটি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে একটি সমঝোতার দিকে অগ্রগতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বজায় রেখে হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে চাইছে।
ট্রাম্পের এই হুমকি নতুন নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসেও তিনি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানকে সতর্ক করে বলেছিলেন, দেশটি যুক্তরাষ্ট্রের অবস্থানের বাইরে গেলে ‘বোমা হামলা’ করা হতে পারে। সে সময় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন, হরমুজে চলাচলের ওপর কোনো টোল আরোপের পরিকল্পনা নেই বলে ওমান আশ্বস্ত করেছে।
এদিকে হরমুজ সংকট ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়েছে। রয়টার্স জানিয়েছে, শান্তি আলোচনা থেকে অগ্রগতি না আসায় প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। মঙ্গলবার ব্রেন্ট crude-এর দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে উঠে যায়।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে সামরিক উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments