ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৫-তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ১০১টি।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘গণ-অভ্যুত্থান, গ্রাফিতি এবং অপরাপর ভিস্যুয়াল কালচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুনেম ওয়াসিফ। আলোচনায় অংশগ্রহণ করেন তাসলিমা আখতার এবং কামার আহমাদ সাইমন। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম।
প্রাবন্ধিক বলেন, জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দেওয়ালে দেওয়ালে আঁকা গ্রাফিতি, চিত্র ও লেখাগুলো থেকে বোঝা যায়, গত এক দশকের বেশি সময় আমরা যে ক্ষমতার জাঁতাকলের মধ্যে বসবাস করেছি, তরুণ প্রজন্ম সেই ক্ষমতার কর্তৃত্বকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। জুলাই অভ্যুত্থানের বেশিরভাগ গ্রাফিতি ও চিত্রগুলো গতানুগতিক শিল্পধারা অনুসরণ করেনি। এ জন্যই সেগুলো এত অসাধারণ। এসব ছবির মাঝে এক ধরনের তেজ, ক্রোধ, ÿমতাকে প্রশ্ন করার সাহস এবং উপহাস কিংবা গভীর রাজনৈতিক বিষয়কে হাস্যরসে পরিণত করার প্রবণতা আছে। এর ভিত তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরেই আস্তে আস্তে তৈরি হয়েছে।
আলোচকদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেওয়ালে আঁকা গ্রাফিতি ও চিত্রগুলো শুধু ক্ষমতার কেন্দ্রকেই নয়, বরং শিল্পের প্রতিষ্ঠিত সংজ্ঞা ও ভাষাকেও চ্যালেঞ্জ করেছে। মানুষের সহজাত ভাষা, চিন্তা ও সমষ্টিগত আবেগকে ধারণ করে এসব গ্রাফিতি হয়ে উঠেছে অভ্যুত্থানের অন্যতম শক্তিশালী প্রকাশ-মাধ্যম। গণ-অভ্যুত্থানের সময় গ্রাফিতির ভাষা, শেøষ ও ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস জুগিয়েছে এবং ছাত্র, তরুণ, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে ভূমিকা রেখেছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, জুলাই অভ্যুত্থানে দেওয়ালে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গ্রাফিতি ও চিত্র প্রকাশিত হয়েছে, সেগুলোর শিল্পগত ও নান্দনিক বৈশিষ্ট্যের পাশাপাশি আরও নানামাত্রিক আলোচনা হতে পারে। এগুলোকে যদি যথার্থ স্থানে এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এর যে ব্যাখ্যাগত সম্ভাবনা দাঁড়াবে সেটা হবে অসীম ও অসামান্য।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেনÑ কবি ও সম্পাদক শওকত হোসেন এবং কবি শামীমা চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মতিন বৈরাগী, শহীদুল্লাহ ফরায়জী, সুহিতা সুলতানা, শওকত হোসেন, কামাল মুস্তফা এবং মীর তারিকুল ইসলাম। আজ ছিল শায়লা আহমেদের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘নজরুল আবৃত্তি সংসদ’ এবং রবিউল আল রবি’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নটনন্দন’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী রোজী আক্তার শেফালী, অন্তর সরকার, মনীন্দ্র দাস, ফকির আবুল হাশেম, শাহ আলম দেওয়ান, দেলোয়ার হোসেন বয়াতি, শিপ্রা ঘোষ, সনৎ কুমার বিশ্বাস লুৎফর রহমান, রবিউল ইসলাম, মিন্টু বাউল, বিজন চন্দ্র রায় এবং আবদুল আউয়াল। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সুবীর চন্দ্র ঘোষ (তবলা), মো. ফায়জুর রহমান (বাঁশি), এ বি এম তানভীর আলম সজীব (কী-বোর্ড), শাওন আহমেদ (দোতারা) এবং মো. স্বপন মিয়া (বাংলা ঢোল)।
গুণিজন স্মৃতি পুরস্কার ২০২৫
অমর একুশে বইমেলা ২০২৫ উপলÿ্যে বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা :
চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৫ প্রদান করা হলো।
মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ (প্লেটো : জীবন ও দর্শনÑআমিনুল ইসলাম ভুইয়া), ঐতিহ্য (ভাষাশহিদ আবুল বরকত : নেপথ্য-কথা- বদরুদ্দোজা হারুন) এবং কথাপ্রকাশ-কে (গোর¯Íানের পদ্য : স্মৃতি ও জীবনস্বপ্নÑসিরাজ সালেকীন) মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৫ প্রদান করা হলো।
রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার : ২০২৪ সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কাকাতুয়া-কে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৫ প্রদান করা হলো।
শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার : অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্য যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে মাকতাবাতুল ইসলাম (১ ইউনিট); গ্রন্থিক প্রকাশন (২-৪ ইউনিট) ও বাতিঘর (প্যাভেলিয়ন)-কে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৫ প্রদান করা হলো।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ২৬শে ফেব্রæয়ারি ২০২৫/১৩ই ফাল্গুন ১৪৩১ বুধবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ছাব্বিশতম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ : শিক্ষা ও প্রযুক্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশগ্রহণ করবেন কল্লোল মোস্তফা এবং এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করবেন ফয়েজ আহমদ তৈয়্যব।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments