বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আবারও দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। নির্বাচন তাদের উদ্বেগের বিষয় নয়, কারন তারা আবারও জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বেকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্র লীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির ভাষনে একথা বলেন।
২০০৮ সালের নির্বাচনেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জনগণ দ্বারা প্রর্ত্যাখ্যাত হয়ে ৩০টি আসন পেয়েছিল।
তিনিি বলেন, ওরা ভোট করতে আসেনা এবং ভোটও পায়না। কারন ওরাতো জঙ্গিবাদী, লুটেরা, সন্ত্রাসী। মানুষের শান্তি ও সম্পদ ওরা কেড়ে নেয়। মানুষের ঘরবাড়ি কেড়ে নেয়।
সরকার প্রধান বলেন, এতিমের অর্থ আত্মসাৎকারী , ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারী , ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে আমাদরে আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা হেয় প্রতিপন্ন করেছে।
তিনিি বলেন, সংবিধানে যেখানে যুদ্ধাপরাধীদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল, সেই সংবিধান মার্শাল ল' অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করে যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পাসপোর্টধারীদের যারা রাজনীতি করার সুযোগ দিযেছে তারা এ দেশেে কল্যাণ কোনদিন চাইতে পারে না, তারা চায়না। তারা দেশটাকে ধ্বংস করতে চায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রলীগের প্রকাশনা মাতৃভূমি'র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
সমাবেশে ছ্রত্রলেগের সাবেক সভাপতি, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।মঞ্চে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র লীগের সভাপতি সাদ্দআম হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments