বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় তার জন্যই মূলত এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা ভাগ্যবান এই প্রশিক্ষণটি করতে পারছেন। এই প্রশিক্ষণটি কিন্তু উপজেলার অন্য প্রশিক্ষণ থেকে আলাদা। আপনাদের কাজ করতে যেন সুবিধা হয় এ জন্য আমরা প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার হার-পাওয়ার প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক "হার-পাওয়ার প্রকল্প" এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান বিনামূল্যে ১ টি করে ল্যাপটপ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওয়ার প্রকল্পে’ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি।
প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments