গত ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,১৪৮ জন

প্রকাশ : 20 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,১৪৮ জন


ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ চিত্র জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।


*গত ২৪ ঘণ্টার চিত্র*


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


*সর্বমোট চিত্র (১৫ মার্চ থেকে)*


গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৬২ জন।


এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।


এ সময়ের মধ্যে হামে মোট মৃত্যু হয়েছে ৯৫৬ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০১ জন।

সম্পর্কিত খবর

;