স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই দুইজনের মৃত্যুই সন্দেহজনক হাম হিসেবে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ জুলাই সকাল ৮টা থেকে ১৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই হিসাব করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৯৪৮ জনের এবং নিশ্চিত হামে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ চলতি প্রাদুর্ভাবে হামে মোট মৃত্যু ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫২ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৩ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম (Measles) পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৪ জন করে সন্দেহজনক হামে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে ...
সব মন্তব্য
No Comments