হামে মোট মৃত্যু ১০৪৬

প্রকাশ : 17 Sep 2026
হামে মোট মৃত্যু ১০৪৬

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৩৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬১ শিশুর। 


এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। 


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৩ জন সন্দেহজনক হাম রোগীসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ৯৪৬ জন। 


এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জনের। নিশ্চিত হামে প্রাণ গেছে ১০০ শিশুর। 


এছাড়া, ২৪ ঘণ্টায় ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২। এই সময়ে ১ হাজার ১৮২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৫ শিশু। গত ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৮২ জনসহ, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৭৫ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৯০৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে, পাশাপাশি ১০০ জনের মৃত্যু নিশ্চিত হামে, এবং ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন সন্দেহজনক ও ১৯ হাজার ৯৩৩ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে, এমন তথ্যও আন্তর্জাতিক পর্যালোচনায় উঠে এসেছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক থাকায় শিশুদের টিকাদান ও দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছে অধিদপ্তর।

সম্পর্কিত খবর

;