রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের একটি বসতবাড়ির সংলগ্ন গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে খামারপাড়া গ্রামের মো. ইউনুস আলীর (৬০) বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন।
খবর পেয়ে স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গোয়ালঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বস্তুগুলো লাল কসটেপ দিয়ে মোড়ানো এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ ইঞ্চি বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রাখেন। পরদিন রোববার ভোর ৬টার দিকে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে এসব ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments