কুমিল্লঅ অফিস: কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অপ্রতিমের প্রথম জানাজা এবং সকাল ১১টায় গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপ্রতিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে এবং ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে পরিবার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে বাসায় আনা হয়।
এ ঘটনায় নতুন মোড় নেয় সিসিটিভি ফুটেজ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে মাথায় ক্যাপ পরা এক কিশোরকে দেখা যায়, যার বয়স অপ্রতিমের চেয়ে বেশি ছিল। ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির ফুটেজেও ওই কিশোরকে অপ্রতিমকে নিয়ে যেতে দেখা গেছে। পরে প্রক্টরিয়াল টিম স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই কিশোরকে শনাক্ত করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
ফুটেজের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করা হয়েছে এবং তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গেছে এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে। পরে সন্ধ্যা ৭টার দিকে আনাস এবং এর প্রায় আধা ঘণ্টা পর ফাহিমকে আটক করা হয়।
আটকের পর তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সালমানপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া কিশোরের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আইফোনটি উদ্ধার করেছেন।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতে আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে, তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুরো ঘটনার বিস্তারিত রবিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ ...
কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়। ডিএমপির তেজগাঁও ...
সব মন্তব্য
No Comments