স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং রাজধানীর প্রধান প্রবেশদ্বারগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া নজরদারি চলছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে মোটরসাইকেলসহ সকল সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ডিউটি জোরদার এবং থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি, সিটিটিসি এবং এপিবিএন টিম মোতায়েন রাখা হয়েছে।
নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে ডিএমপির প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়। ডিএমপির তেজগাঁও ...
স্টাফ রিপোর্টার: রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবল ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্র ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: সরকারি সম্পত্তি রক্ষা, বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে ২১টি সরকারি সংস্থার সাথে সমন্বয় জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ।আজ ১৭ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments