রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭, মামলা ৫৫

প্রকাশ : 20 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭, মামলা ৫৫

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক, ১টি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ, ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), ১টি প্রাইভেটকার, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাঁচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, ১টি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, ২টি ইয়াবা তৈরির মেশিন, ২৬০০ গ্রাম বিভিন্ন কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল ও ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১৫০০ গ্রাম। এছাড়া অভিযানে ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর

;