মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁও পৌরশহরের মার্কাজ মসজিদ সংলগ্ন একটি বহুতল ভবনে আওয়ামী লীগ নেতা নুরুল হক জুয়েল (৫৫) অবস্থান করছেন- এমন খবরে ভবনটি ঘেরাও করে রেখেছেন স্থানীয়রা। এ সময় আওয়ামী লীগ নেতাকে খোঁজাখুঁজি করতে বাড়ির ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করে ওয়ার্ড ও পৌর যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে পৌর শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন (জেলা কারাগারের পেছনে) আওয়ামী লীগ নেতার নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে। তবে ওই আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়নি।
জানা গেছে, বিকাল সাড়ে ৩ টার দিকে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক জুয়েল (৫৫) বাজার করে তার মার্কাজ মসজিদ সংলগ্ন বাড়িতে প্রবেশ করেন। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে বাড়িটি ঘেরাও করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেড়িয়ে আসে। তবে এলাকাবাসীর দাবি- আওয়ামী লীগ নেতা জুয়েল বাড়ির ভেতরেই আছেন। এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীরাও ছিলেন। আর আরেক দল বাইরে অবস্থান করছিল। প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চলে।
বিকাল ৫ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কাজ মসজিদ সংলগ্ন একটি বহুতল ভবন ঘিরে রেখেছে এলাকাবাসী। তাদের দাবি- এই ভবনে সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের পিএ জুয়েল লুকিয়ে রয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িটি তল্লাশি শুরু করেন। এ সময় যুবদলের কিছু নেতাকর্মী বাড়ির ভেতরে প্রবেশ করে আর কিছু নেতাকর্মীকে প্রবেশ করতে না দেওয়ায় তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত জনতা তাদের শান্ত করে। দেড় ঘণ্টা ধরে বাড়ির ভেতরে পুলিশ ও বিএনপির লোকজন কি করছিল প্রশ্ন রাখেন তারা।
নুরুল হক জুয়েল সদরের রুহিয়া ইউনিয়নের কানিকশালগাঁও এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি খবর পেয়েছি আমার ওয়ার্ডে রমেশ চন্দ্র সেনের পিএ জুয়েলকে নাকি আটকে রেখেছে। আমি বাড়ির ভেতরে ঢুকতে চাইলে তারা আমাকে ঢুকতে দেয়নি। বাড়ির ভেতরে ২ ঘণ্টা থাকার পর বলছে এখন নাকি আওয়ামী লীগ নেতা জুয়েল নেই। অথচ যুবদলের নেতাকর্মীরাই প্রথমে বলল ভেতরে জুয়েল আছে। আমি ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও আমাকে ভেতরে ঢুকতে দেয়নি তারা। আমার মতে যারা বাড়ির ভেতরে ঢুকছে,তারাই জুয়েলকে অন্যখানে সরিয়ে রাখছে।
যুবদলের আরেক নেতা বলেন, বাড়ির ভেতরে আওয়ামী লীগ নেতা আছে সন্দেহে এলাকাবাসী বহুতল ভবনটি ঘেরাও করে রাখেন। কেউ যাতে বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য ভেতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয় এবং জুয়েলকে রক্ষা করার জন্য নানাভাবে দেনদরবারও চলে।
সদর থানা পুলিশের উপপরির্দক (এসআই) বজলুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি। একটি বাড়িতে আওয়ামী লীগের এক নেতা রয়েছে। আমরা আসছি, তল্লাশি করছি। এখনো পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। তবে তল্লাশি অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ১৬ জুন দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মতবিনিময় সভায় সাংব ...
স্টাফ রিপোর্টার: অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর ৭ দফা দাবি সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার, ১৬ জুন বিকাল ৪টায় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায় বলে জানিয়েছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেন, ক ...
সব মন্তব্য
No Comments