জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার নতুন চারতলা ভবনের উদ্বোধণ করা হয়েছে। সোমবার (১৬জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-১ (তালা ও
কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভবনের উদ্বোধন ঘোষনা করেন। নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ওই ভবন নির্মান করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরে মাদ্রাসা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন-সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাক্রম ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো এই সদস্য আরো বলেন-বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফলে বিএনপি-জামাতের প্রোপাগান্ডা মিথ্যাচারে প্রমাণিত হয়েছে।
বৈশ্বিক করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা.বজলুর রহমান। শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জায়েদ,নকলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক সহ শিক্ষক শিক্ষার্থী ও সুধিবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments