রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রকাশ : 15 Nov 2026
রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। 


ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ১৫ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 


এরপর আরও একটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 


তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিভেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি। 


সম্পর্কিত খবর

;