ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী শনিবার ১ নভেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সিলেটে বাসদ অফিসে ব্লক রেইড দিয়ে বাসদের নেতাকর্মীসহ রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের ২২ জন নেতাকর্মী এবং গতরাতে সিপিবি সিলেট জেলা নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ বিভিন্ন গ্যারেজ থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে পুলিশী অ-িভযান ও মিথ্যা হয়রানী মামলায় বিরোধী নেতাকর্মীদের এবং শ্রমজীবী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলেও রাজনৈতিক দলের অফিসে পুলিশী হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার নির্যাতন দেশবাসী প্রত্যাশা করে নাই। বর্তমান সরকারের আমলে একদিকে নতুন কর্মসংস্থান নাই, শত শত কারখানা বন্ধ হয়ে শ্রমিক বেকার হচ্ছে। স্ব কর্মসংস্থানে যে সব মানুষ রিকশা, হকারি করে জীবন জীবিকা নির্বাহ করছে সেই রিকশা উচ্ছেদ করে শ্রমজীবী মানুষদের জীবন জীবিকার পথ বন্ধ করে তাদের পরিবার পরিজনসহ অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা যখন তাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করছে তখন হামলা-নির্যাতন চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছে। এ ঘটনার মাধ্যমে মনে হয় যেন দেশ একটা পুলিশী রাষ্ট্র।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব পালসহ ৪ জন মিথ্যা মামলায় গ্রেপ্তার ও দীর্ঘ ১ মাস কারাবরণের পর জামিনে মুক্তি পেয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকলের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments