ডেস্ক রিপোর্ট: সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপনের পর আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান বাজেটের উপর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন।
পুরনো কাঠামোর বাজেটের এদিক ওদিক কিছু পরিবর্তন করেই নতুন বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম নেত্ববৃন্দ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাজেটে জনগণের চাহিদা পুরণের পরিবর্তে বাজেটে জনগণের উপর করের বুঝা বাড়িয়ে মধ্যবিত্তদের ক্ষুদ্র শিল্প ধবংসের বাজেট পেশ করা হয়েছে।গণফোরাম মনে করে যে,একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে বাজেটে। সরকার এ বাজেট বাস্তবায়ন করতে চাইলে অর্থনীতিবিদদের মতে দারিদ্রসীমার নীচে নেমে যাবে ৩০% মানুষ। বৈষম্যবিহীন সমাজের কথা বলা হলেও সেই উদ্দেশ্যটার সাথে বাস্তবের যে পদক্ষেপগুলোর কোন মিল নেই।সবক্ষেত্রে সেটা লক্ষ্য করা যাচ্ছে।
গণফোরাম মনে করে চলমান উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে সমস্যা এবং রাজস্ব আহরণেও সমস্যা সবমিলে যে অর্থনৈতিক স্থবিরতা, তা আমলে নিয়েই বাজেট তৈরি করা হয়েছে বলে মনে করে।
চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী অর্থ বছরের জন্য তা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। রাজস্ব আহরণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় এটা বড় বলে মনে করছে গণফোরাম।
শিক্ষা, স্বাস্থ্য,কর্মসংস্হান ও কৃষি এই ৪টি খাতে এডিপিতে বরাদ্দ কমানোকে গণফোরাম উদ্ধিগ্ন।এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে দৃশ্যমান হারে বিনোয়োগ কমিয়েছে সরকার।গণফোরাম মনে করে জনপ্রশাসনে যে বাজেট বরাদ্ধ করা হয়েছে তা অপচয় হতে পারে।
করের হার বাড়ানো হলেও কালো টাকা সাদা করার সিদ্ধান্তের সমালোচনা করেন গণফোরাম নেত্ববৃন্দ বলেন,যারা নৈতিকভাবে কর দেয় তাদের প্রতি এটা একটা আঘাত।বাজেটে শিক্ষা,গবেষণা,ট্রেনিং, কৃষি,শিল্প এবং প্রযুক্তি খাতে বাজেট বৃদ্ধির দাবি জানিয়েছে গণফোরাম।
আন্তর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে গণফোরাম নেত্ববৃন্দ বলেন, বাজেট বাস্তবায়নের আগে দেশের রাজনৈতিক,অর্থনৈতিক ও গুরুত্বপুর্ণ সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে খাত ভিক্তিক আলোচনার করে তা বাস্তবায়নের।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments