স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ২০১৪ এবং ১৮ সালের মতো দেশে আরেকটি কলঙ্কিত ইতিহাসের অধ্যায় রচিত করতে যাচ্ছে। আওয়ামী লীগ এরআগে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করে ইতিহাসের পাতায় গণতন্ত্র হত্যাকারী হিসেবে নাম লিখিয়েছে। এরা ইতিহাসের পাতায় কলঙ্কিত অধ্যায় রচিত করতে পারদর্শী।
শনিবার দুপুরে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, বিজয়নগর ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘটে।
ফরহাদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের অধিকার, বাকস্বাধীনতা কেড়ে নেয়। যার কারণে তারা আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না। তাই তারা ভোট চুরির পথ বেছে নেয়। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করার জন্য দমন-পীড়ন চালায়। এরজন্য ভোটের মাধ্যমে নয়, গণবিদ্রোহে সবসময় তাদের পতন হয়। এবারও তাই হবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিলে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আওলাদ হোসেন শিল্পী, এনডিপি চেয়ারম্যান কারী মো: আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, জনতার অধিকার পার্টি মহাসচিব রাজা রহমা, এনপিপি নেতা ফখরুল ইসলাম, জুলহাসসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
সব মন্তব্য
No Comments