সাবেক এমপি রিমনের উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার

প্রকাশ : 28 Sep 2026
সাবেক এমপি রিমনের উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তারা ওই বাসায় সমবেত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।


গ্রেফতারকৃতরা হলো- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।


উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন খবরে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।


সম্পর্কিত খবর

;