গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন।
এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২১ হাজার ৩৯২ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।
অন্যদিকে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি।স্বাস্থ্ ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ২ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ৮:০০ টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮:০০ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ৪ জন। এছাড়া আরও ১ জনের মৃত্যুর তথ্য যাচাই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরে ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮০ জন।২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অ ...
সব মন্তব্য
No Comments