ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯

প্রকাশ : 29 Sep 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯

ডেস্ক রিপোর্ট: ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা দায়ের করা হয়েছে।


আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬, সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১০৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসাথে ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।


ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;