স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তান থেকে দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস [৫০] নিখোঁজ হয়েছেন। গত সোমবার [২৮ সেপ্টেম্বর] থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ বাদল দাস পটুয়াখালী জেলা সদর থানার ৩৫ সদর রোড, নতুন বাজার এলাকার বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর গুলিস্তানস্থ শিশু কল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন।
সহকর্মীরা জানান, নিখোঁজের পর বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তাঁর বসবাসের কক্ষেই পড়ে থাকতে দেখা যায়। এরপর একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, তিনি ডিবি হেফাজতে রয়েছেন বলে দাবি করা হয়।
এই তথ্যের ভিত্তিতে তাঁর রুমমেট ফটোসাংবাদিক শেখ বাবু মতিঝিল থানা এবং ডিবি কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাঁকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি এবং সেখানেও তাঁর কোনো সন্ধান মেলেনি। যে অজ্ঞাত নম্বর থেকে ফোন এসেছিল, পরবর্তীতে সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজ বাদল দাসের সহকর্মী আসম জাকির হোসেন জানান, বিষয়টি তাঁর সহধর্মিণীকে জানানো হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, আজ দুপুরে সহকর্মী সুজিত শেখ বাবু আমাকে বিষয়টি জানিয়েছেন। আমাদের সাথে তিনি বা অন্য কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেননি এবং তিনি কোথায় আছেন সে বিষয়ে আমরা কিছু জানি না।
এমন ঘটনায় বাদল দাসের পরিবার ও পরিচিতজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁর দ্রুত সন্ধান পেতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।
নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাসের কোনো সন্ধান পাওয়া গেলে তাঁর রুমমেট শেখ বাবু অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার [২৯ সেপ্টেম্বর] সরকারের বিভিন্ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো (Kyaikto) এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪-তে সংশোধন আনা হচ্ছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্ ...
সিলেট অফিস: কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে অক্টোবরের শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এখান থেকে আন্তর্জাতিক ফ ...
সব মন্তব্য
No Comments