ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাদী ভূঁইয়া ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টোর নাহিদ সাব্বির এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবাজার বঙ্গ ইসলামিয়া মার্কেটে চাঁদাবাজির সিন্ডিকেটের প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। আওয়ামী স্বৈরশাসনামলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি-সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে মানুষের দৃঢ় অবস্থানের প্রকাশ ও রক্তক্ষয়ী জুলাই'২৪ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিরোধ করা আমরা প্রত্যক্ষ করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে নতুন পুরাতন চাঁদাবাজি-সন্ত্রাসের যে দৌরাত্ম বহাল আছে তা সমূলে উৎপাটন করতে হবে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেছেন। একই সাথে সারাদেশে অব্যাহত দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments