খাগড়াছড়িতে ১৪ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্ধ

প্রকাশ : 07 Jan 2025
খাগড়াছড়িতে  ১৪ লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্ধ


চট্টগ্রাম অফিস: জেলার মাটিরাঙ্গায় প্রায় ১৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।অবৈধ পথে আসা ছয় হাজার নয়শত পঞ্চাশ প্যাকেট বিদেশী সিগারেট সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের সদস্য আটক করে । 

মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট (গানার) হাসান এর নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান গাড়ী তল্যাশী করে অবৈধ পথে আসা এ বিদেশী সিগারেট গুলো জব্দ করে। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় চৌদ্দ লাখ টাকা।

এ ব্যাপারে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে এ চোরা চালানের সাথে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেট সীতাকুন্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে। 

সম্পর্কিত খবর

;