স্টাফ রিপোটার: দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। রোববার দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এম পি র নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ,বিজয় নগর ,কাকরাইল ,শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর বিভিন্ন ওর্য়াড ও ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় এরশাদ, রওশন এরশাদ ,জিএম কাদের ,বাবলার ছবি সম্বলিত হাজারো রং বেরংয়ের ফেস্টুন, বিশাল আকৃতির লাঙল কাধে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হাজরো নেতাকর্মী নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে পুরো এলাকা জুড়ে। শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আজ জাতীয় পার্টির পরিবারের সকল সদস্যের আনন্দের দিন ,নতুন শপথে এগিয়ে চলার দিন,নবজাগরণের দিন। জাতীয় পার্টি মানেই এরশাদ পরিবার ,লাঙলের পরিবার। আমাদের মাতৃতুল্য বেগম রওশন এরশাদের আর্শীবাদ নিয়ে আমাদের সুযোগ্য চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এরশাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জাতীয় পার্টি গণজাগরণ গড়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি। যে বাংলাদেশে থাকবে না অপরাধ - দুর্নীতি ও অপরাজনীতি। স্রোতের বিপরীতে দাঁড়িয়েও জাতীয় পার্টি দেশের মানুষের অর্থনীতির মুক্তির সংগ্রাম জোরদার করবে। এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ , সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা ও কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments