সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকাল ৫ টায় সংগঠনের জেলা সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জমির আলীর পরিচালনায় জিনারপুর বাজারে সভাটি অনুষ্ঠিত হয় । সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় বক্তব্য রাখেন, মরম আলী, হারুন মিয়া, তাহের মিয়া, আবুল বাশার, সুজন মিয়া প্রমূখ ।
সভায় বক্তারা বলেন ইজারবিহীন ধোপাজান চলতি নদীতে ড্রেজার বোমা সিণ্ডিকেট আবাও সক্রিয় হয়ে উঠেছে, রাতের অন্ধকারে ধোপাজান চলতি নদীতে খননযন্ত্রের মাধ্যমে বাল্গহেড নৌকা বুঝাই করে সুরমা নদী হয়ে দেশের বিভিন্ন জায়গায় সিণ্ডিকেটের সদস্যরা পৌঁছে দিচ্ছে বলে। চলতি নদীর প্রবেশমুখে পুলিশের টহল থাকাবস্থায় কিভাবে এবং কাদের সহায়তায় লুটপাটের এই কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রশ্ন রেখে অবিলম্বে লুটপাটকারীদের বিরুদ্ধ কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উক্ত সভায় ধোপজান চলতি নদী কমিটির সম্মেলন উপলক্ষে প্রবিন সদস্য নাসু মিয়াকে আহ্বায়ক ও মরম আলীকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আফিল উদ্দিন,সুজন মিয়া,তাহের মিয়া,আবুল বাশার, মানিক মিয়া ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments