১৭ বছর পর মাতৃভূমি স্পর্শ
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ও ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। আজ সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ফিট সড়কে বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলনে, দেমের মানুষ যোগ্যতা অনুযায়ী অধিকার পেতে চায়। ১৯৭১ সালের শহীদদের স্মরণে আত্মত্যাগ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচার আমলে গুম. খুন ও নির্যাতনের শিকারদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আই হ্যাভ এ প্লান-দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন সম্ভব। নবী করীম (সা.) -এর ন্যায়ের আলোকে দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বেগম জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দীর্ঘ ১৭ বছর পর আজ দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এরআগে লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সেখানে বিএনপির মহাসচিব মির্জা আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা স্বাগত জানান। তাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারেক রহমান। াোসময় ডা, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন। পর লাউঞ্জে বসে দেশের থাকা স্বজনদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি।
পরে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে নেতাকর্মিদের নিয়ে নির্ধারিত বাসে রওয়ানা দেন। পথে পথে দাঁড়িয়ে থাকা জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রায় চার ঘন্টা ধরে পথে পথে নেতাকর্মীদের স্রােতের মধ্যে দিয়ে পূর্বাচলের ৩০০ ফিটে নির্মিত মঞ্চে ওঠেন তারেক রহমান।
গণসংবর্ধনা সভায় বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে রওয়ানা হয়ে যান।
বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানকে বহনকারি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার এই যাত্রায় সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেট বিএনপির নেতাকর্মীদর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য সংবর্ধনার আয়োজন করা ।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিকেলে নিজের ফেইসবুক পোস্টে এখবর নিশ্চিত করেছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments