ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যদি পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায় নিয়ে যেয়ে ভেবে থাকেন এই পুলিশ তাকে রক্ষা করবে, তাহলে তিনি ভুল করছেন। কারন এ পুলিশ বাহিনী তার পতন ঠেকাতে পারবে না। তিনি বলেন, চামচাদের নিয়ে অবৈধ শাসনের অবৈধ প্রধানমন্ত্রী দেশে যে অবস্থা তৈরী করা হয়েছে, সেই অবৈধ শাসনের তপ্ততাউশ ভেঙ্গে পড়ার দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে জাতি। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবী এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশেøষণধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামীলীগ সরকার গত ১৫ বছরে বিনা ভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের দলীয় বইয়ে পরিণত করেছে। সংবিধানের কিছু ধারা এমনভাবে পরিবর্তন করেছে, সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোন সংসদে পরিবর্তন করা যাবে না। এ ধরণের ধারা সংবিধানের যুক্ত করা সম্পূর্ণ বেআইনী। তাই বিএনপি ২৭ দফা দাবীতে সংবিধান সংস্কার কমিশন করা কথা বলেছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষ-বিপক্ষসহ জঙ্গি ও সন্ত্রাসবাদের অজুহাতে জাতিকে দু’ভাগে বিভক্ত করেছে। বিএনপি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে রংধনুর সাত রংয়ের মত রেইনবো ন্যাশনের মাধ্যমে বাংলাদেশ গড়ব। সভায় জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ। এছাড়াও এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments