ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু

প্রকাশ : 08 Jul 2024
ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৪৪ জন ও নারী ১৯  জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যূ হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৪৭ জন ও নারী ১ হাজার ৫৯৪  জন।


সম্পর্কিত খবর

;