নজরুল ইসলাম, তালাঃ জাতীয় কৃষক সমিতি সাতক্ষীরা জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে কৃষকনেতা অধ্যক্ষ সাবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জাতীয় কৃষক সমিতি সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, সরদার রফিকুল ইসলাম, আব্দুল জলিল মোড়ল, ক্ষেতমজুর নেতা অজিত কুমার রাজবংশী, কৃষকনেতা সন্তোষ পাল, আদিত্য মল্লিকসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাতীয় কৃষক সমিতি সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ময়নুল হাসান।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীমচালু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের লাভ জনক মূল্য নির্ধারন করতে হবে।
এছাড়া সকল ইউনিয়ন ও উপজেলা, জেলার সম্মেলনের তারিখ এবং সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভা থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। যার আহ্বায়ক অধ্যক্ষ সাবির হোসেন ও সদস্য সচিব কৃষকনেতা উপাধ্যক্ষ ময়নুল হাসান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments