স্টাফ রিপোটার: আজ ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় শহীদ ফারুক সড়কে জাসদ ঢাকা মহানগর পুর্বের উদ্যোগে কর্মী সভা শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পুর্ব সভায় সভাপতি্ত্ব করেন জাসদ সহ-সভাপতি ও মহানগর পূর্বের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ ঢাকা মহানগর পুর্বে সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনি, যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী।
আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ছোবায়ের হোসেন সাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জাসদ মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ৫০বছর ধরে নিরলস ভাবে চালিয়ে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর ২০২২ জাসদ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালন করবে। জাসদ যখন সুবর্ণজয়ন্তী পালনের জন্য প্রস্তুত হচ্ছে তখন আমরা বাংলাদেশের রাজনীতিতে পুরনো শকুনদের উৎপাত দেখতে পাচ্ছি। একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের দল জামাত, বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা বাংলাদেশকে সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে নিয়ে যেতে চায়। বিএনপি-জামাত চক্র নির্বাচিত সরকার উচ্ছেদ করে দেশে অস্বাভাবিক ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির ধারা বদলে দিয়ে পিছনে ঠেলে দিতে চায়। জাসদ জনগণ ও ১৪দলকে সাথে নিয়ে অপশক্তিদের সকল চক্রান্ত রুখে দিতে বদ্ধপরিকর।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments