জাতীয় সংসদ নির্বাচন
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) থেকে দেশব্যাপী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছে। দলীয় প্রার্থীদের জন্য বরাদ্দকৃত ধানের শীষ প্রতীকে এই প্রচার কার্যক্রম শুরু হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে রাজধানীতে একাধিক কর্মসূচির মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হচ্ছে। বিকাল ৪টায় মহাখালী বৈশাখী টেলিভিশনের সামনে থেকে ঢাকা-১৭ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করবেন নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। একই দিনে বেলা ১১টায় শান্তিবাগ এলাকায় ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উঠান বৈঠকের মাধ্যমে প্রচার শুরু করবেন।
অন্যদিকে, বেলা ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, প্রথম দিনের এই কর্মসূচির পাশাপাশি সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে নিজ নিজ প্রার্থীরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাবেন। নির্বাচন কমিশনের বিধিমালা ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য সামনে রেখেই এবারের নির্বাচনী প্রচারণা পরিচালিত হবে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments