স্টাফ রিপোর্টার: শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি না করে সেই পেশার মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন তৈরি করা নয়, আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে মাতা উঁচু করে দাঁড়াতে পারে। তারা যাতে সব সময় সম্মানিত থাকে। তারা যেন পুলিশি হয়রানি শিকার না হয় এই জিনিসগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে যত গরিব মানুষ, যত খেটে খাওয়া মানুষ, যত শ্রমজীবী মানুষ, এরাই বেশি হয়রানি শিকার হয়। নির্যাতনের শিকার হয়। সেই হয়রানি নির্যাতনের থেকে মুক্ত করার জন্য, নিজেকে সুখী করার জন্য একটি সম্মানজনক পেশা হিসেবে মোটরযান চালক পেশাকে গ্রহণ করা যায়।
তিনি বলেন, আমি আমেরিকায় দেখেছি। বাংলাদেশের অনেক বিয়ে পাস, এমএ পাস, ছেলে অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা সেখানে পাঠাও চালায়, টেক্সি চালায়। তারা সেখানে টেক্সি চালিয়ে বেশ উন্নত মানের জীবন যাপন করে। তোরা সেখানে বাড়ি কিনতে পারে। আরো অনেক কিছুই করতে পারে। সেই দেশে কোন শ্রেণীবিভাজন নেই। এজন্যই একজন ট্যাক্সিচালক তার যেমন সমাজে মূল্য রয়েছে। একজন এমপিও সমাজে একই মূল্য রয়েছে। কেউ কম, কেউ বেশি নেই। আমাদেরকেও সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচি সহ নানা কর্মসূচির মাধ্যমে অঙ্গীকার ব্যক্ত করেছেন। কেউ ছোট কাজ করে, কেউ বড় কাজ করে এই ব্যবধান তাই থাকবে না।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, যে ছেলে ইউনিভার্সিটি শেষ করেছে কিন্তু এখনো চাকরি হয়নি। তারা উন্নত দেশের নেয় উবার চালাবে, ট্যাক্সি চালাবে। যতদিন অন্য চাকরি না হচ্ছে তারা এই ধরনের স্বাধীন পেশায় নিযুক্ত হয়ে কমপক্ষে নিজের ও সংসারের এমনকি পরিবারের দায়িত্ব নিতে পারবে। তবে রাষ্ট্রকে তার জন্য ব্যবস্থা করতে হবে। সহযোগিতা করতে হবে আইন প্রণয়ন করতে হবে।
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী শফু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments