স্টাফ রিপোর্টার: ইরানে মার্কিন-ইসরাইলী হামলার বিরুদ্ধে ও গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের উদ্যোগে আজ ২৩ জুন, ২০২৫, সোমবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকন এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম চন্দ্র শীল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল হক প্রধান।
আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব ডাঃ মুশতাক হোসেন, করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান রোকন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এফ এম ইসমাইল চৌধুরী, মহানগর উত্তর শাখার আশফাকুর রহমান সবুজ, মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য সর্বজনাব মনজুর আহমেদ মনজু, বাদল খান, সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান লবু, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাইম হাসান, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম প্রমুখ।
জনাব নাজমুল হক প্রধান বলেন, ইরান ও প্যালেস্টাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ন্যক্কারজনক গুন্ডামী থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকেও সতর্ক হতে হবে। মার্কিন সরকার ও অকার্যকর জাতিসংঘ যত মিষ্টি মিষ্টি কথাই বলুক তাদের ফাঁদে পা দিয়ে করিডোর ও বন্দর লিজের নামে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি নেয়া যাবে না।
ডাঃ মুশতাক হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রতারণা, মিথ্যা ও শঠতা করে এ যাবত অনুসৃত সকল কূটনৈতিক ভব্যতা লংঘন করে দুর্বৃত্তপনা করে নিজে ও ইসরায়েলকে দিয়ে ইরানকে আক্রমণ করে সারা বিশ্বকে অশান্ত করে তুলেছে। গাজায় গণহত্যার মদদ দিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments