স্টাফ রিপোর্টার: এ দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। মাঝে শোতে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি। সদ্য প্রশিক্ষক হিসেবে শিল্পকলা একাডেমিতে কর্মশালায় অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি।
আয়োজন নিয়ে মিলা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মানা দেওয়া হয়। সামনে এমন আয়োজনে আরও থাকতে চাই।’
এদিকে, সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।’
গেল বছরের কোরবানির ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল মিলার ‘টোনা টুনি’ শিরোনামে গান। এরপর আরও কিছু গান করেছেন। এখন থেকে তাকে গানে নিয়মিত পাওয়া যাবে বলে জানিয়েছেন। ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে এক সময় দর্শক মাতিয়েছিলেন মিলা।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments