আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ভয়েস অব ঝিনাইগাতী নামের এক অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী,সামাজিক, শিক্ষামূলক সংগঠনের উদ্যোগে উষ্ণতার ছোঁয়া পেলো ৫শত হত-দরিদ্র শীতার্ত পরিবার। শুক্রবার (১০জানুয়ারি) দুপুরে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ভয়েস অব ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান প্রমুখ।
রিচার্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক গ্রেট ফার্মার ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতা ৫শত হত-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্টার পরে থেকে নানা ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments