স্টাফ রিপোর্টার: আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন-এর গুলশান কার্যালয়ে যান।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন ও তাঁকে সান্ত¦না দেন। তাঁর পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জনাব সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন।
গুলশান কার্যালয় থেকে বের হয়ে আমীরে জামায়াত উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments