কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যাদিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : 16 Feb 2026
কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যাদিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদ আয়োজিত সন্ত্রাস বিরোধী প্রকাশ্য জনসভা মঞ্চে দক্ষিন—পশ্চিমাঞ্চলের চিন্থিত সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত  রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা,  বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রপথিক; জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ঐতিহাসিক গণআদালত ও গণআদালতকেন্দ্রিক গণআন্দোলনের নেতা জাতীয় বীর কাজী আরেফ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও জাসদ কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সাধারণ সম্পাদক এড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদনেতা ইসরাইল হোসেন তপসের ও শমসের মন্ডলের ২৬তম হত্যাদিবস পালন করে। জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কাজী আরেফ হত্যাদিবস উপলক্ষ্যে আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফ আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর  সদস্য শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম—সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম— সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ—সম্পাদক আলী হাসান তরুন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সহ—সভাপতি এড. আবু হানিফ, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ—সভাপতি মাহবুবুর রহমান, কৃষক জোটের নেতা রতন কুমার দাস, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সহ—সভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ—সম্পাদক নাঈম মল্লিক প্রমূখ।  

বক্তারা কাজী আরেফ আহমেদসহ প্রয়াত নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই—আগষ্টে কোটা আন্দোলনের ছদ্মবেশে বাংলদেশের জন্ম শত্রু ধর্মান্ধ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী মববাদী রাজনৈতিক শক্তি অভ্যূত্থান ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। ১২ ফেব্রুয়ারির একতরফা—একপাক্ষিক আসন ভাগাভাগির নির্বাচনী নাটকের মধ্য দিয়ে জন্ম শত্রু ধর্মান্ধ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী মববাদী রাজনীতি বৈধতা পেয়েছে। নির্বাচিত সরকারের মোড়কে নতুন সরকার ক্ষমতায় আসলেও জন্ম শত্রু ধর্মান্ধ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী মববাদী রাজনৈতিক শক্তির আধিপত্যের সামান্য হেরফের হবে কীনা তা নিয়ে জনগণ সন্ধিহান। বক্তারা বলেন, কাজী আরেফ আহমেদের সংগ্রামী জীবন ও তার বিনির্মিত রাজনৈতিক তত্ত্ব ও প্রয়োগ থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়াই এই মুহুর্তে প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি—মহল—শক্তির জাতীয় কর্তব্য। তারা বলেন, বাংলাদেশের জন্ম শত্রুরা জাতীয় বীর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়ার জন্য তাকে বিচারিক হত্যার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, রাজনীতির মাঠে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল রাজনৈতিক শক্তির অবস্থান গ্রহণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার এবং হাসানুল হক ইনুকে মুক্তি করতে হবে। 

সম্পর্কিত খবর

;